এলাকাবাসীর তাড়া খেয়ে নারকেল গাছে মদ্যপ যুবক, অতঃপর...

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম

মদ্যপ ব্যক্তির নানা কাণ্ড মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কখনো খবরের শিরোনামও হয়। সম্প্রতি ভারতের কিছু সংবাদমাধ্যমে স্থান পেয়েছে এক মদ্যপ যুবকের কাণ্ড।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ত্রিশের এক যুবক পশ্চিমবঙ্গের হাওড়ার উলুবেড়িয়ার একটি এলাকার বাসিন্দা। পেশায় অটোভ্যান চালক, গাছ কাটার কাজও করেন। মাঝেমধ্যে সন্ধ্যার পর মদ পানের অভ্যাস রয়েছে তাঁর। সেদিনও মদ্যপ অবস্থায় নিজ এলাকায় ফিরছিলেন। ফেরার পথে অন্য একটি এলাকায় তাঁকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। অচেনা এই ব্যক্তি কেন মধ্যপ অবস্থায় রাস্তায় ঘুরছেন– এই প্রশ্ন থেকেই হইচই।

হইচইয়ের একপর্যায়ে তাঁকে তাড়া করে এলাকাবাসী। গাছে ওঠার দক্ষতা থাকায় রাস্তার ধারের এক উঁচু নারকেল গাছে উঠে পড়েন। একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 

কয়েক ঘণ্টা ধরে নারকেল গাছের মাথায় থাকেন মদ্যপ যুবক। খবর পেয়ে শেষে তাঁকে নামাতে হাজির হয় পুলিশ ও দমকলকর্মীরা। অনেক বুঝিয়েও গাছ থেকে নামানো যায়নি তাঁকে। শেষ পর্যন্ত মই বেয়ে উঠে দমকলকর্মীরাই উদ্ধার করেন তাঁকে। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, শঙ্কামুক্ত ওই যুবক।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর