বিয়েতে বরের সাথে নাচলেন কনে, তারপর উধাও!

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

আর দশটি সাধারণ বিয়ের মতোই ছিল পল্লবী ও সুনিল কুমার গৌতমের বিয়ের আয়োজন। হিন্দু রীতিতে মালাবদলের পর গভীর রাতে সম্পন্ন হয় তাঁদের শুভ পরিণয়। ‘জয়মালা’ অনুষ্ঠানের পর মঞ্চে এমনকি একসঙ্গে নাচেন বর-কনে। এছাড়া অতিথি অ্যাপ্যায়ন, খাওয়াদাওয়া সব-ই হয়েছে ঠিক যেমনটা হয়ে থাকে একটি বিয়েতে। কিন্তু সকাল হতেই জানা গেল, কনে লাপাত্তা!

না, এটি কোনো ট্র্যাজিকমেডি’র কাহিনী নয়। বাস্তবেই ঘটেছে এমনটা- বিয়ের পর উধাও হয়েছেন কনে। তবে কোনো নির্মাতা চাইলে সহজেই ঘটনাটিকে সিনেমার স্ক্রিপ্টে রুপদান করতে পারেন।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায়। পল্লবী ও সুনীল কুমার গৌতমের বিয়ে ঠিক হয় তিন মাস আগে। গত মঙ্গলবার রাতে ৯০ জন বরযাত্রী নিয়ে বরের শোভাযাত্রা পৌঁছায় কনের বাড়িতে।

হিন্দু রীতি অনুসারে সম্পন্ন হয় বিয়ের আচার-অনুষ্ঠান। মালাবদলের পর বর ও কনে একসাথে মঞ্চে নেচে বিয়ের আনন্দ উদযাপন করেন। দেখে মনে হচ্ছিল, এ যেন বলিউডের নির্মাতা সুরজ বরজাতিয়ার শুটিং সেট।

কিন্তু বিপত্তি বাঁধে বুধবার সকালে ‘বিদায়’-এর আয়োজন শুরু হতেই। হঠাৎ করেই কনের পরিবার উপলব্ধি করে, পল্লবী তার ঘরে নেই। প্রথমে ধরে নেওয়া হয়েছিল, সে হয়তো আশেপাশে কোথাও আছে। ফলে দুই পরিবার কয়েক ঘন্টা ধরে তন্ন তন্ন করে খুঁজতে থাকে পল্লবীকে। কিন্তু বহু খোঁজাখুঁজির পর দুপুর গড়িয়ে এলেও পল্লবীর কোনো হদিস মেলে না। ফলে কনেকে ছাড়াই বাড়ি ফিরে যেতে বাধ্য হন বর সুনিল কুমার।

প্রাথমিক ধারণা অনুযায়ী, কনে তার কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে থাকতে পারে। পুলিশ সন্দেহ করছে যে, বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিয়ে বাড়ির হট্টগোল এবং ক্লান্তির সুযোগ নিয়ে রাতেই পালিয়ে গেছেন পল্লবী।

বরের পরিবার ইতোমধ্যেই কনের পরিবারের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এ প্রেক্ষিতে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। কনের গতিবিধি সনাক্ত করতে তার মোবাইল ফোনের লোকেশন পর্যবেক্ষণ এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর