১ লাখের স্কুটারে জরিমানা গুণতে হলো ২১ লাখ!

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

হেলমেট ছাড়া স্কুটার চালাতে গিয়ে এক তরুণকে প্রায় ২১ লাখ টাকার জরিমানা গুণতে হয়েছে। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে এমন পরিস্থিতি তৈরি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এপিবি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফ্ফরনগরের এক তরুণ আনমোল সিঙ্ঘল তার ১ লাখ রুপি দামের স্কুটার নিয়ে রাস্তায় নেমেছিলেন। সে সময় তার মাথায় কোনো হেলমেট ছিল না। ছিল না স্কুটারের প্রয়োজনীয় কাগজপত্রও। শহরের নিউ মন্ডি এলাকায় ট্রাফিক পুলিশ তাকে জরিমানা করে। জরিমানার অঙ্ক দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে তরুণের। কারণ জরিমানার পরিমাণ ছিল ২০ লাখ ৭৪ হাজার রুপি। পরে বিষয়টি নিয়ে বেশ হৈচৈ শুরু হয়।

এ ঘটনার পর জরিমানার চালানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন আনমোল। স্বভাবতই ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। বিষয়টি নজরে আসে পুলিশেরও। পরে জানা যায়, ভুল করে টাকার অঙ্কটি লেখা হয়েছিল। আসলে জরিমানা হয়েছে ৪ হাজার রুপি।

মুজাফ্ফরনগরের পুলিশ সুপার (ট্রাফিক) অতুল চৌবে জানান, যে এসআই জরিমানা করেছিলেন, তাঁর ভুলেই এ বিভ্রান্তি হয়েছে। আনমোলকে ৪ হাজার রুপি জরিমানা দিতে বলা হয়।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর