ভিক্ষুকের জীর্ণ কুঁড়েঘরে মিলল বস্তা ভর্তি টাকা 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

ভিক্ষা করেই জীবন যাপন করেন নূর ইসলাম। গত সপ্তাহে তাঁর জীর্ণ কুঁড়েঘরটির একটি অংশ ভেঙে যায়। সেই ঘরেই মিলল বস্তা ভর্তি টাকা।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের এ ঘটনায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম 'সংবাদ প্রতিদিন'।

স্থানীয়রা জানান, নূর ইসলাম নামের ওই ভিক্ষুক বোবা (বাকপ্রতিবন্ধী)। মাটির তৈরি বাড়িটিতে তিনি একাই থাকতেন। স্থানীয়দের কাছ থেকে ভিক্ষা নিয়েই তাঁর দিন চলত। গত শনিবার তাঁর বাড়ির একাংশ ভেঙে পড়ে। এরপর স্থানীয়রা এটি মেরামতের উদ্যোগ নেন। কাজ শুরুর পর ভাঙা অংশে পাওয়া যায় বস্তা ভর্তি টাকা।

কৌতূহল নিয়ে স্থানীয়রা টাকা গোনার কাজ শুরু করেন। দেখা যায় প্রায় দুই লাখ টাকা রয়েছে এই বস্তায়। পরে নূর ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ভিক্ষা করে এই টাকা জমিয়েছেন।

পরে অবশ্য নূর ইসলামের জমিয়ে রাখা সেই টাকা দিয়েই তাঁর ঘর মেরামত করা হয়।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর