কুমিরকেই বিয়ে করে ফেললেন মেয়র!

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম

বিয়ের কনে কোনো মানুষ নন, তিনি একটি কাইম্যান; অর্থাৎ কুমিরজাতীয় সরীসৃপ। শুনতে অবাক লাগলেও, মেক্সিকোর ওয়াহাকা রাজ্যের সান পেদ্রো হুয়ামেলুলা শহরে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্যের অংশ হিসেবেই প্রতি বছর এই প্রতীকী বিয়ের আয়োজন করা হয়।

এবারও স্থানীয় মেয়র দানিয়েল গুতিয়েরেস বিয়ে করেছেন কাইম্যান 'আনা সিন্তিয়া রামিরেজ আহুমাদা'-কে। পুরো শহরজুড়ে ছিল উৎসবের আবহ। বিয়ের আগে কাইম্যানটিকে পরিয়ে দেওয়া হয় কনের সাজ ও বিয়ের বিশেষ পোশাক। এরপর নাচ-গান, শোভাযাত্রা ও নানা ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই ব্যতিক্রমী বিয়ের আনুষ্ঠানিকতা।

এই রীতির ইতিহাস কয়েক শ বছর পুরোনো। ধারণা করা হয়, প্রাক-হিস্পানিক যুগে ওয়াহাকার চোন্তাল ও হুয়াভে আদিবাসী জনগোষ্ঠীর সময় থেকেই এই প্রথার সূচনা। স্থানীয়দের বিশ্বাস, কাইম্যানটি পৃথিবী মাতার দেবীর প্রতীক। আর শহরের মেয়রের সঙ্গে তার এই প্রতীকী বিয়ে মানুষের সঙ্গে দেবত্বের মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

এই বিয়ের মাধ্যমে শহরের জন্য শান্তি, সমৃদ্ধি, ভালো ফসল, পর্যাপ্ত বৃষ্টি এবং প্রাচুর্যের প্রার্থনা করা হয়। তাই স্থানীয়দের কাছে এটি কেবল একটি অদ্ভুত আয়োজন নয়, বরং তাদের বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

প্রযুক্তির এই আধুনিক যুগেও শতাব্দী প্রাচীন এই রীতি একই উৎসাহ, শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পালন করে আসছেন সান পেদ্রো হুয়ামেলুলার বাসিন্দারা।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত...
পুরানো একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রেমিক। তাঁর মুক্তির দাবিতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন এক তরুণী। সোজা গিয়ে উঠেছেন একটি মোবাইল টাওয়ারে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর