দুই হাজার বছরের মধ্যে বেশি গরম ছিল গত বছর 

আপডেট : ১৫ মে ২০২৪, ০৯:৪৬ পিএম

উত্তর গোলার্ধে গেল ২০২৩ সালের গ্রীষ্মকালে তীব্র গরম ছিল। উত্তাপের তীব্রতা ছড়িয়ে ছিল পৃথিবীজুড়ে, যে কারণে দাবানল পর্যন্ত হয়েছে। এটি গত দুই হাজার বছরের মধ্যে সবচেয়ে গরমের গ্রীষ্মকাল ছিল বলে উঠে এসেছে গবেষণায়। 

মঙ্গলবার প্রকাশিত দুটো নতুন গবেষণার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তন উভয়ই বাড়ছে৷

১৯৪০ এর দশক থেকে তাপমাত্রা রেকর্ড সংরক্ষণ শুরু হয়। এই দুই গবেষণার ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা গত বছরের জুন থেকে আগস্ট সময়কালকে সবচেয়ে উষ্ণ বলে ঘোষণা করেছে।

বিশ্বের অন্যতম সম্মানজনক জার্নাল ‘নেচার’–এ প্রকাশিত নতুন গবেষণাটি থেকে জানা যায়, ২০২৩ সালে গরম অনেক দীর্ঘ সময় নিয়ে ছিল। বিজ্ঞানীরা পৃথিবীর উত্তর গোলার্ধের নয়টি অঞ্চলের গাছের বলয় পরীক্ষা করেছেন। নিয়েছেন ১৮০০-এর দশকের মাঝামাঝি সময়ের আবহাওয়া সংক্রান্ত রেকর্ড।  উভয় ডেটা অনুযায়ী জলবায়ু পরিস্থিতির একটি মূল্যায়ন করেছেন তাঁরা। 

জার্মানির জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী জ্যান এসপার বলেন, ‘যখন আপনি ইতিহাসের দীর্ঘ সূচনার দিকে তাকান, দেখতে পাবেন যে সাম্প্রতিক বৈশ্বিক উষ্ণতা কতটা নাটকীয়।’

গবেষণায় বলা হয়েছে, গত বছরের গ্রীষ্মকালের তাপমাত্রা ৩০ থেকে ৯০ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে ভূমিতে ২.০৭ ডিগ্রি সেলসিয়াস (৩.৭৩ ডিগ্রি ফারেনহাইট) প্রাক-শিল্প গড়ের চেয়ে বেশিতে পৌঁছেছিল।
গাছের বলয়ের ডেটা দেখাচ্ছে, ১৮৯০ সালজুড়ে আনুমানিক গড় তাপমাত্রার তুলনায় ২০২৩ এর গ্রীষ্মে মাসগুলোয় গড়ে ১ থেকে ২.২ সেলসিয়াস (৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেশি গরম ছিল।

এই গবেষণা ফলাফল পুরোপুরি বিস্ময়কর ছিল না। কারণ চলতি বছরের জানুয়ারি নাগাদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিজ্ঞানীরা বলছিলেন, ২০২৩ সালটি প্রায় এক লাখ বছরের মধ্যে সবচেয়ে গরম হওয়ার ‘‘খুব সম্ভাবনা’’ রয়েছে।

‘তবে এত দীর্ঘ রেকর্ড প্রমাণ করা অসম্ভব।’ জ্যান এসপার ও অন্য দুই ইউরোপীয় বিজ্ঞানী একটি গবেষণাপত্রে যুক্তি দিয়েছেন।

অন্যদিকে প্লস মেডিসিন জার্নালে মঙ্গলবার প্রকাশিত দ্বিতীয় গবেষণার বিবরণ অনুসারে, তাপপ্রবাহ ইতোমধ্যে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। ১৯৯০ থেকে ২০১৯ সালের মধ্যে প্রতি বছর তাপপ্রবাহের কারণে ৪৩টি দেশে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এটি বিশ্বব্যাপী মৃত্যুর প্রায় ১ শতাংশের জন্য দায়ী। আর এই তাপপ্রবাহ সংক্রান্ত অতিরিক্ত মৃত্যুর অর্ধেকেরও বেশি জনবহুল এশিয়ায় ঘটেছে।

ডেটা বলছে, জনসংখ্যার আকার অনুযায়ী ইউরোপে প্রতি বছরে গড়ে ১০ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৬৫৫ জন তাপজনিত কারণে মারা যায়। এই অঞ্চলের মধ্যে গ্রিস, মাল্টা ও ইতালিতে সর্বাধিক মৃত্যুর তথ্য নিবন্ধন করা হয়েছে।

প্রচণ্ড গরম হার্টের সমস্যা ও শ্বাসকষ্টের কারণ হতে পারে। হতে পারে হিট স্ট্রোকের কারণ। 

জার্মানিতে অতিরিক্ত গরমে এ বছর ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের পর এটি যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি। এর আগে ২০১৮ সালে দেশটিতে সর্বোচ্চ ৯ হাজার মানুষের মৃত্যু হয়। জার্মানির...
ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জার্মানিতে চলতি বছরে এখন পর্যন্ত তীব্র গরমে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট।...
যুক্তরাষ্ট্রে হিট ডোমের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ২০টির বেশি অঙ্গরাজ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং প্রায় ১৪ কোটি মানুষ চরম দাবদাহের ঝুঁকিতে রয়েছেন।
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ৩,৭০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, ফ্রান্সেই দুই হাজারের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর