ভারতের আদানি-আম্বানি ছাড়াও বিশ্বে সুপার বিলিয়নিয়ার কারা?  

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম

সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনীদের নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ পেয়েছে। এই তালিকার নাম দেওয়া হয়েছে ‘সুপার বিলিয়নিয়ার’। বৈশ্বিক সম্পদ নিয়ে কাজ করে এমন একটি সংস্থা ২৪ জন ধনীকে নিয়ে তালিকাটি করেছে। আলট্রাটা নামের ওই সংস্থার করা সুপার বিলিয়নিয়ারের ওই তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ২৪ জন সুপার বিলিয়নিয়ারের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের মুকেশ আম্বানি ও গৌতম আদানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদ ৮৪ দশমিক ৯ বিলিয়ন ডলার, অন্যদিকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সম্পদ ৬৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।

বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৪১৯ বিলিয়ন ডলার। প্রতি ঘণ্টায় ২ মিলিয়ন ডলার উপার্জন করছেন তিনি। ২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে রয়েছেন মাস্ক, এমন পূর্বাভাসও রয়েছে।

সুপার বিলিয়নিয়ার কারা?
পৃথিবীতে বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে বলে বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে। তবে ‘সুপার বিলিয়নিয়ার’ হিসেবে বিবেচনা করা হচ্ছে মাত্র ২৪ জনকে। অর্থাৎ, এই ব্যক্তিদের সম্পদ ৫০ বিলিয়ন ডলারের বেশি। মোট ২৪ জন সুপার বিলিয়নিয়ারের সমষ্টিগত সম্পদ ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।

১০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ
মার্কিন সাময়িকী ব্লুমবার্গের রিয়েল-টাইম বিলিয়নিয়ার ইনডেক্স ডেটা অনুযায়ী, বর্তমানে ১৬ জন ব্যক্তির সম্পদ ১০০ বিলিয়ন ডলারের বেশি। এই তালিকায় অন্যতম ওয়ারেন বাফেট, ল্যারি পেজ, বার্নার্ড আরনল্ট ও স্টিভ বালমার। পৃথিবীর ১৫ জন শীর্ষ ধনী ব্যক্তির মধ্যে ১০ জনই প্রযুক্তি খাত থেকে এসেছেন।

২৪ সুপার বিলিয়নিয়ারের তালিকা

১. ইলন মাস্ক - আনুমানিক মোট সম্পদ ৪১৯ দশমিক ৪ বিলিয়ন ডলার

২. জেফ বেজোস - আনুমানিক মোট সম্পদ ২৬৩ দশমিক ৮ বিলিয়ন ডলার

৩. বার্নার্ড আরনল্ট - আনুমানিক মোট সম্পদ ২৩৮ দশমিক ৯ বিলিয়ন ডলার

৪. লরেন্স এলিসন - আনুমানিক মোট সম্পদ ২৩৭ বিলিয়ন ডলার

৫. মার্ক জাকারবার্গ - আনুমানিক মোট সম্পদ ২২০ দশমিক ৮ বিলিয়ন ডলার

৬. সের্গেই ব্রিন - আনুমানিক মোট সম্পদ ১৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার

৭. স্টিভেন বালমার - আনুমানিক মোট সম্পদ ১৫৭ দশমিক ৪ বিলিয়ন ডলার

৮. ওয়ারেন বাফেট - আনুমানিক মোট সম্পদ ১৫৪ দশমিক ২ বিলিয়ন ডলার

৯. জেমস ওয়ালটন - আনুমানিক মোট সম্পদ ১১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

১০. স্যমুয়েল রবসন ওয়ালটন - আনুমানিক মোট সম্পদ ১১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার

১১. আমানসিও ওর্তেগা - আনুমানিক মোট সম্পদ ১১৩ বিলিয়ন ডলার

১২. অ্যালিস ওয়ালটন - আনুমানিক মোট সম্পদ ১১০ বিলিয়ন ডলার

১৩. জেনসেন হুয়াং - আনুমানিক মোট সম্পদ ১০৮ দশমিক ৪ বিলিয়ন ডলার

১৪. বিল গেটস - আনুমানিক মোট সম্পদ ১০৬ বিলিয়ন ডলার

১৫. মাইকেল ব্লুমবার্গ - - আনুমানিক মোট সম্পদ ১০৩ দশমিক ৪ বিলিয়ন ডলার

১৬. লরেন্স পেজ - আনুমানিক মোট সম্পদ ১০০ দশমিক ৯ বিলিয়ন ডলার

১৭. মুকেশ আম্বানি - আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৯০ দশমিক ৬ বিলিয়ন ডলার

১৮. চার্লস কোচ - আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৬৭ দশমিক ৪ বিলিয়ন ডলার

১৯. জুলিয়া কোচ - আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৬৫ দশমিক ১ বিলিয়ন ডলার

২০. ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স - আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৬১ দশমিক ৯ বিলিয়ন ডলার

২১. গৌতম আদানি - আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৬০ দশমিক ৬ বিলিয়ন ডলার

২২. মাইকেল ডেল - আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৫৯ দশমিক ৮ বিলিয়ন ডলার

২৩. ঝং শানশান - আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৫৭ দশমিক ৭ বিলিয়ন ডলার

২৪. প্রাজোগো পাঙ্গেস্তু - মোট সম্পদের পরিমাণ ৫৫ দশমিক ৪ বিলিয়ন ডলার

 

 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর