নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ পিএম

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন। এ ছাড়া গাজায় যুদ্ধ চালানোর বিষয়ে নেতানিয়াহু অনেক বাড়াবাড়ি করছেন বলেও অভিযোগ করেন তিনি। আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ সময় প্রধানমন্ত্রী লুক্সন বলেন, ‘গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় তিনি পথ হারিয়ে ফেলেছেন। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা একেবারেই অগ্রহণযোগ্য।’

এদিকে, যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক আহ্বান বাড়লেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা প্রকাশ করেছেন। এই নেতা জোর দিয়ে বলেছেন, এটিই ‘যুদ্ধ শেষ করার সেরা উপায়।’

জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। কারণ, ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই যুদ্ধের কারণে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। 

এর আগে সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারাও অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও ব্রিটেনের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, ‘নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এবং যদি দেয়, তাহলে কখন ও কীভাবে দেবে, সে বিষয়ে মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।’

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর