সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিল কানাডা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা। গতকাল শুক্রবার এ ঘোষণা দেয় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী  হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নাম।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিশেষ করে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করতে আহমেদ আল শারা সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে কানাডা। 

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায়। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে কানাডা সিরিয়ার জনগণের পাশে আছে বলেও জানান অনিতা। 

সিরিয়ার গৃহযুদ্ধে হায়াত তাহরির আল-শাম ছিল সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। 

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের জবাবে পাল্টা ব্যবস্থা নিল কানাডা। ৭০০টির বেশি মার্কিন পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে অটোয়া। ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই শুল্ক।...
৪৭ বছর পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে আমেরিকা। বিদেশি বিনিয়োগের পথে থাকা বাধা দূর করা এবং দেশটিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে পুনরায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই...
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মাঝেই শেষ মুহূর্তে এলো স্বস্তির খবর। কয়েক বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর