রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তি কাছাকাছি: ডোনাল্ড ট্রাম্প

‘ইউরোপীয় নেতাদের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। আমরা এখন আগের চেয়ে আরও কাছে এসেছি। আমরা অনেক জীবন বাঁচাতে চাই।’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে একটি চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার, জার্মানির বার্লিনে শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেনসহ ইউরোপীয় কর্মকর্তাদের দ্বিতীয় দিনের আলোচনার পর ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ।

ইউক্রেনে শান্তি পরিকল্পনা নিয়ে জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র-ইউক্রেনীয় কর্মকর্তাদের দুদিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের আলোচনায় যোগ দেন জার্মানি, ফ্রান্সসহ ন্যাটো জোটের নেতারা।

সোমবার বৈঠকে, ইউক্রেনের প্রেসিডেন্টসহ ইউরোপের নেতাদের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে একটি চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘ইউরোপীয় নেতাদের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। আমরা এখন আগের চেয়ে আরও কাছে এসেছি। আমরা অনেক জীবন বাঁচাতে চাই।’

এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা কঠিন হলেও তা ফলপ্রসূ ছিল বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময়, যেকোনো চুক্তি করার আগে কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেন তিনি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘নিরাপত্তার নিশ্চয়তা সম্পর্কে আমার বার্তা হলো, যুদ্ধক্ষেত্রে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে, সামরিক বাহিনী এবং বেসামরিক জনগণ উভয়েরই নিরাপত্তার নিশ্চয়তা কী হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। এক্ষেত্রে ন্যাটো-ধাঁচের নিরাপত্তা বিবেচনা করা উচিত।’

অন্যদিকে, জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানান, ভূখণ্ড ছাড়ের বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে। কেবল ইউক্রেনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান তিনি।

ফ্রিডরিখ মার্জ বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, সেখানে কী ধরণের আঞ্চলিক ব্যবস্থা থাকতে পারে। এই প্রশ্নের উত্তর কেবল ইউক্রেনীয় জনগণ এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টই দিতে পারবেন। ইউক্রেনীয় জনগণই প্রায় ৪ বছর ধরে তাদের অঞ্চল রক্ষা করে আসছে, মহান ত্যাগের বিনিময়ে। ভূখণ্ড ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত তারাই নেবে।’

শান্তি পরিকল্পনা নিয়ে ইউরোপীয় নেতাদের আলোচনার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যেকোনো শান্তি ও বড় সিদ্ধান্তের জন্য উন্মুক্ত রুশ প্রেসিডেন্ট।’ তবে, মস্কো অস্থায়ী কোনও পদক্ষেপের বিরোধিতা করে বলেও জানান তিনি।

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর