ট্রাম্পকে বহনকারী সুইজারল্যান্ডগামী বিমানে ত্রুটি, নামতে বাধ্য হলেন প্রেসিডেন্ট

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে করে যাত্রা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, উড্ডয়নের পর ত্রুটি শনাক্ত হলে সেটি আবার রানওয়েতে ফিরে আসে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান। এর কিছুক্ষণ পর সেটি মেরিল্যান্ডের সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে যেতে বাধ্য হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, রাত ১০টা ২০ মিনিটে উড্ডয়নের পর বিমানটির ক্রু ‘বৈদ্যুতিক ত্রুটি’ শনাক্ত করেন। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে বিমানটি ফিরে আসে।

ফ্লাইটে থাকা সাংবাদিকরা জানিয়েছে, উড্ডয়নের পর প্রেস কেবিনের আলো অল্প সময়ের জন্য নিভে গিয়েছিল। প্রায় ৪৫ মিনিট আকাশে ওড়ার পর বিমানটি রাত ১১টা ৭ মিনিটে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে করে যাত্রা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রাত ১২টার পর ভিন্ন একটি বিমান তাঁকে নিয়ে যাত্রা শুরু করে। যাত্রার সময় সঙ্গে ছিলেন হোয়াইট হাউসের কর্মী ও মন্ত্রিসভার সদস্যরা। ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর