জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এমন এক সময়ে ঘটল, যখন উত্তর কোরিয়াকে মোকাবিলায় নতুন প্রতিরক্ষা কৌশল নিয়ে ওয়াশিংটন ও সিউলের মধ্যে আলোচনা চলছিল। গত কয়েক মাসে উত্তর কোরিয়া একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেটের পরীক্ষা চালিয়েছে।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো দেশটির পূর্ব উপকূলের বাইরে জাপান সাগরের দিকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এমন এক সময়ে ঘটল, যখন উত্তর কোরিয়াকে মোকাবিলায় নতুন প্রতিরক্ষা কৌশল নিয়ে ওয়াশিংটন ও সিউলের মধ্যে আলোচনা চলছিল। গত কয়েক মাসে উত্তর কোরিয়া একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেটের পরীক্ষা চালিয়েছে।

দেশটির দাবি, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার হুমকি থেকে নিজেদের রক্ষায় পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সক্ষমতা দেখাতে এ পরীক্ষা চালানো হচ্ছে।

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে, তেল স্থাপনার আশপাশের এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সৌদি জোটের মুখপাত্র...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর