পুতিনের চীন সফর কী বার্তা দিচ্ছে

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:৫২ এএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরে চীন-রাশিয়া কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের ইঙ্গিত মিলছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরপরই পুতিনের বেইজিং সফর বৈশ্বিক কূটনীতিতে নতুন শক্তির সমীকরণের বার্তা দিচ্ছে। তাদের মতে, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার অভিন্ন লক্ষ্য থেকেই ঘনিষ্ঠতা বাড়ছে দুই দেশের। রয়টার্স জানিয়েছে এসব খবর।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর এমন এক সময় হচ্ছে, যখন বৈশ্বিক রাজনীতিতে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে পুতিনের ২ দিনের এ সফরের মাত্র এক সপ্তাহ আগেই বেইজিং সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে তাইওয়ান ইস্যু কিংবা ইরান-ইসরায়েল যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বড় কোনো অগ্রগতি হয়নি। বিশ্লেষকদের মতে, সেটিই পুতিনকে আরও আত্মবিশ্বাসী করেছে যে, চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক থেকে সরে আসছে না।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া এখন আগের চেয়ে অনেক বেশি চীনের ওপর নির্ভরশীল। বিশেষ করে জ্বালানি রপ্তানি, প্রযুক্তি এবং ড্রোন উৎপাদনের মতো খাতে চীনা সহযোগিতা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে মস্কো-বেইজিং সম্পর্ককে শুধুই নির্ভরশীলতার দৃষ্টিতে দেখছেন না অনেক বিশ্লেষক। তাদের মতে, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার অভিন্ন লক্ষ্য থেকেই আরও কাছাকাছি আসছে দুই দেশ।

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক যেখানে প্রতিযোগিতা ও অবিশ্বাসের দিকে যাচ্ছে, সেখানে রাশিয়া ও চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রাজনীতি, জ্বালানি, অর্থনীতি, প্রযুক্তি থেকে শুরু করে সামরিক সমন্বয়, প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে দুই দেশের সহযোগিতা।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের অন্যতম বড় কৌশল এখন মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা দুর্বল করা। তবে বাস্তবে পশ্চিমা চাপই বরং রাশিয়া ও চীনকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তার সাথে নিজের গভীর বন্ধুত্বের উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে দুই নেতার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর