ফের চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:৫৭ এএম

ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণও করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এ খবর।

ইরানের মেহের বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ইমাম খোমেনি বিমানবন্দর কোম্পানির বিমান পরিচালনা বিভাগের উপপ্রধান জানিয়েছেন, এ বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং হাজিদের বহনকারী উড়োজাহাজও অবতরণ করছে।

গত রোববার ইরান–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর তেহরানের এই আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইটের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। হামলা আপাতত স্থগিত করেছে উভয় পক্ষই।

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরটি দ্বিতীয়বারের মতো বন্ধ হওয়ার ঘটনা এটি। ইরানের রাজধানীকে সেবা দেওয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হলো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিল মাসে এটি পুনরায় চালু করা হয়েছিল।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর