বদলে যাচ্ছে বিশ্বশক্তির ভারসাম্য, এশিয়ার উত্থান?

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায় নতুন বৈশ্বিক কাঠামোর প্রস্তাব নিয়ে এগোচ্ছে চীন। বেইজিংয়ের দাবি, তাদের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা জিজিআই তৈরি করতে পারে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার কেন্দ্রে ছিল পশ্চিমা শক্তিগুলো। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাব ছিল সবচেয়ে বেশি।

কিন্তু গত কয়েক দশকে বদলে গেছে বৈশ্বিক অর্থনৈতিক চিত্র। চীনসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বেড়েছে। এই পরিবর্তনকে সামনে রেখেই নতুন বৈশ্বিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলছে বেইজিং।

২০২৫ সালের সেপ্টেম্বরে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ঘোষণা করেন গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা জিজিআই। চীনের দাবি, এর লক্ষ্য বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে ভেঙে ফেলা নয়; বরং সব দেশের জন্য আরও সমান অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

জিজিআইয়ের মূল ধারণাগুলোর একটি হলো, বিশ্ব পরিচালনায় রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা। বেইজিং বলছে, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে গ্লোবাল সাউথের দেশগুলোর ভূমিকা আরও বাড়ানো দরকার। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি ব্যবস্থাকে রাজনৈতিক চাপের হাতিয়ার না করার দাবি।

এই উদ্যোগকে চীনের বৃহত্তর কূটনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভের মতো কর্মসূচি।

গত এক বছরে জিজিআইকে শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ না রেখে এর একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে চীন। আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় মধ্যস্থতা, ডেটা ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন খাতে সহযোগিতার কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বেইজিং।

তবে এই উদ্যোগ নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের মতে, বৈশ্বিক প্রতিষ্ঠান সংস্কারের কথা বললেও এর মাধ্যমে নিজেদের কৌশলগত প্রভাব বাড়াতে চাইছে চীন।

যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্য...
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। নিজ নিজ মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও সম্মত হয় দুই পক্ষ। এ সম্পর্কের আওতায় অর্থনৈতিক ও...
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে চীন ও রাশিয়া। মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা মার্কিন কর্মকর্তার প্রকাশ্যে স্বীকার করার পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় চীন ও রাশিয়া।...
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
লোডিং...

এলাকার খবর