রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক আজ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের পর যুক্তরাজ্যের অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, যুক্তরাজ্য ডিসেম্বরেও একই বিষয়ে নিরাপত্তা পরিষদে আরেকটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। রোহিঙ্গাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে ও চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে। 

এর আগে, মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধে মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটি। 

এদিকে, রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজের রায় মেনে নিতে মিয়ানমারকে আহ্বান জানায় যুক্তরাজ্যসহ ১৪ দেশ।

 

যুদ্ধের প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ ৩টি নৌপথে ব্যাহত হচ্ছে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ। এতে বাড়ছে খাদ্য ও ত্রাণ কার্যক্রমের ব্যয়। পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত অতিরিক্ত ৭২...
রোহিঙ্গাদের ওপর নৃশংস দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর ব্রিটিশ...
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অভিযুক্ত করার ঐতিহাসিক রায়ে বদলে যাচ্ছে ইসরায়েলের আইনি লড়াইয়ের যৌক্তিকতা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-র এমন ভূমিকা গাজা সংক্রান্ত মামলায়...
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে চলছে অচলাবস্থা। এ অচলাবস্থার মূলে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য। কোনো প্রার্থীর বিষয়েই তারা একমত হতে পারছে না। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন...
স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি...
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নীতিমালা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮...
খাগড়াছড়িতে ১০ বছর বয়সী শিশু আবু ইউসুফ রানা হত্যা মামলায় হযরত আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর