কানাডায় দেখা মিলল বঙ্গবন্ধুর খুনি পলাতক নূর চৌধুরীর

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম

অবশেষে কানাডার টরন্টোতে দেখা মিলল বঙ্গবন্ধুর পলাতক খুনি--নূর চৌধুরীর। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে ক্যামেরাবন্দি হন তিনি। তবে ক্যামেরা দেখে পালিয়ে যান এই ব্যক্তি। কানাডার মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের সুযোগেই সেখানে থাকছেন জাতির পিতার আত্মস্বীকৃত এই হত্যাকারী।

 বঙ্গবন্ধুকে নিজ হাতে গুলি করা নূর চৌধুরী কোথায়- তা নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। অবশেষে তার অবস্থান নিশ্চিত করেছে কানাডার রাষ্ট্রীয় গণমাধ্যম-- সিবিসি। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে, দেখা মিলেছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এই খুনির। 

শনিবার সকালে প্রচারিত হয় ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামের ৪২ মিনিটের প্রতিবেদনটি। এতে উঠে এসেছে নূর চৌধুরীর কানাডায় পালিয়ে যাওয়া, ২৭ বছর সেখানে থাকা ও বঙ্গবন্ধু হত্যায় সাজা কার্যকরে তাকে বাংলাদেশ সরকারের ফেরত চাওয়ার প্রসঙ্গ।

টরন্টোর নিজ ফ্লাটের ব্যালকনিতে নূর চৌধুরীকে দেখা গেছে এই প্রতিবেদনে। পরে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় তাকে ধরতে পারেন প্রতিবেদক। তবে কোনো মন্তব্য না করেই চলে যান তিনি। আপস... 

বঙ্গবন্ধুকে হত্যার পর নানা দেশে দূতাবাসে কাজ করেন নূর চৌধুরী। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে প্রথমে পালিয়ে যার যুক্তরাষ্ট্রে। পরে আত্মগোপন করেন কানাডায়। ১৯৯৯ সালে শরণার্থী হিসেবে থেকে যাওয়ার আবেদন করলেও তা নাকচ করে কানাডা সরকার। পরে হেরে যান আপিলেও। 

২০০৯ সালে কানাডা থেকে নূরকে বের করে দেয়ার নির্দেশ দেয় কানাডিয়ান সর্বোচ্চ আদালত। তবে দেশে ফিরলে মৃত্যুদণ্ড হবে জানিয়ে, নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের একটি আবেদন করেন তিনি। আর সে আবেদনেই কানাডার মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের সুযোগ নিয়েছেন  বঙ্গবন্ধুর এই খুনি।

ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা চলাকালে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হত্যার পরিকল্পনা করছিল ইসরায়েল। এমন আশঙ্কাই করেছিল মার্কিন কর্মকর্তারা।
ইতালির রোমে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় বেঁচে যাওয়া ছেলে হামলাকারীকে শনাক্ত করেছেন। ঘাতককে গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চালাচ্ছে ইতালির পুলিশ।
গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৩০ শতাংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। প্রতিবেদনে শিশুদের লক্ষ্যবস্তু করা, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর