রায় পাঠ চলছে

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমারের বাহিনী: আইসিজে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এবং যৌন সহিংসতা চালিয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার করা গণহত্যার মামলায় এ রায় ঘোষণা শুরু করেন আদালত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আদালত বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।

রায় পাঠের সময় আদালত বলেন, এসব কর্মকাণ্ডের মধ্যে হত্যা, যৌন সহিংসতা এবং পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা রয়েছে। রায় ঘোষণার কার্যক্রম প্রায় ৯০ মিনিট ধরে চলতে পারে বলে জানানো হয়েছে।

মামলাটি ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়ার দায়ের করা। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে বিতাড়িত করা হয়। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এর দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর বর্তায় বলে দাবি গাম্বিয়ার।

অভিযান থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গারা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল। 

তবে মিয়ানমার অভিযোগ অস্বীকার করে বলেছে, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল।

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরাপদে নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে...
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় জবাবদিহি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করে জাতিসংঘ। রায় বাস্তবায়নে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারে...
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌসুলিদের। প্রায় ৭ বছর ধরে...
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌশলীদের। প্রায় ৭ বছর ধরে...
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল এখন পঞ্চম বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। আবারও তারা লুটপাটতন্ত্র, মানুষ হত্যা ও পুলিশ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব...
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার গুলশানে বাণিজ্য সংগঠন আইবিএফবি’র বার্ষিক সাধারণ সভায়...
শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগার পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার...
চীনের শেনজেন শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলে এই বৈঠক।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর