বিশ্বে ধনকুবেরের সংখ্যা বেশি আমেরিকায়

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পিএম

২০২৪ সালের বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এতে স্থান পেয়েছেন ২ হাজার ৭৮১ জন। এর মধ্যে রেকর্ড ৮১৩ জন শতকোটিপতি বা বিলিয়নিয়ার রয়েছে আমেরিকায়। এমনকি প্রথম শীর্ষ ১০ ধনীর ৮ জনই মার্কিন নাগরিক।

শতকোটিপতির তালিকায় থাকা আমেরিকানের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ইলন মাস্কের। তাঁর মোট সম্পদ ১৯ হাজার ৫০০ কোটি ডলার। ৫২ বছর বয়সী এই ধনকুবেরের আয়ের উৎস টেসলা, স্পেসএক্স ও এক্সের মতো প্রতিষ্ঠান।

এরপর আছেন জেফ বেজোস। তাঁর সম্পদের পরিমাণ ১৯ হাজার ৪০০ কোটি ডলার। ৬০ বছর বয়সী এই ধনীর আয়ের উৎস অ্যামাজন ডট কমের মতো ই-কমার্স জায়ান্ট।

তালিকায় এর পর আছেন মার্ক জাকারবার্গ। ৩৯ বছর বয়সী জাকারবার্গের সম্পদের পরিমাণ ১৭ হাজার ৭০০ কোটি ডলার। আয়ের উৎস মেটা অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া।

বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ারের তালিকায় আমেরিকা থেকে আরও রয়েছেন ল্যারি এলিসন, ওয়ারেন বাফেট, বিল গেটস, স্টিভ বালমার ও ল্যারি পেজ। 

ফোর্বসের ধনীর তালিকায় মার্কিনিদের পর সবচেয়ে বেশি রয়েছে চীনারা। হংকং ও চীনের মূল ভূখণ্ডের ধনীদের মধ্যে বিলিয়নিয়ারদের সংখ্যা ৪৭৩ জন। দেশের হিসেবে তালিকায় বিলিয়নিয়ারদের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে বিলিয়নিয়ারদের সংখ্যা ২০০। ভারতের ধনীদের জন্য এটি নতুন রেকর্ড।

যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...

এলাকার খবর