জো বাইডেন ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও

আপডেট : ১৯ মে ২০২৫, ০৭:৫০ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে ৮২ বছর বয়সী বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন। এরপর শুক্রবার তাঁর ক্যানসার শনাক্ত হয়।

চিকিৎসকদের ভাষ্য, বাইডেনের ক্যানসারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির। তাঁর গ্লিসন স্কোর ৯ (১০ এর মধ্যে), যা ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে ‘উচ্চ-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ করে। এই ধরনের ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

প্রোস্টেট ক্যানসার নির্ণয়ে গ্লিসন স্কোর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটি কোষের গঠন, আকৃতি এবং বিস্তারের ধরন বিশ্লেষণ করে ক্যানসারের মাত্রা ও সম্ভাব্য চিকিৎসা নির্ধারণে সাহায্য করে।

বাইডেনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই ক্যানসার হরমোন-সংবেদনশীল, অর্থাৎ হরমোন থেরাপির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বর্তমানে তাঁর পরিবার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন।

বাইডেনের অসুস্থতার খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি উভয়ের পক্ষ থেকেই সমবেদনা জানানো হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া বাইডেনের খবর শুনে ব্যথিত। তিনি বাইডেন ও তাঁর পরিবারকে শুভকামনা জানান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রসঙ্গত, এক বছর আগেই বয়স ও শারীরিক অবস্থার কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হোয়াইট হাউস ছাড়ার পর বাইডেন বেশিরভাগ সময় ছিলেন আড়ালে। মাঝে মাঝে তিনি জনসম্মুখে এসেছেন, যেমন গত এপ্রিল মাসে শিকাগোর একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে।  মে মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর জন্য সহজ ছিল না।

এছাড়াও এবিসির ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্মৃতিশক্তি হ্রাসের অভিযোগ প্রত্যাখ্যান করেন। বলেন, ‘এটা প্রমাণ করার মতো কোনো তথ্য নেই।’

দীর্ঘদিন ধরে বাইডেন ক্যানসার সচেতনতায় কাজ করে আসছেন। ২০২২ সালে তিনি ও তাঁর স্ত্রী জিল বাইডেন ‘ক্যানসার মুনশট’ উদ্যোগ পুনরায় চালু করেন। ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যানসার মৃত্যু রোধের লক্ষ্য নিয়ে এই গবেষণা কর্মসূচি এগিয়ে চলেছে।

বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে মারা যান। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর