বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব জ্বালানি পরিবহনের বড় অংশ

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হবে। এমন পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

উত্তর-পূর্ব ইয়েমেন এবং দক্ষিণ-পশ্চিমে আফ্রিকার দেশ জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি। মাত্র ২৯ কিলোমিটার চওড়া এই সরু পথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কায় এ বাণিজ্য পথটির প্রয়োজনীয়তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, সৌদি আরবসহ অনেক দেশ তাদের তেল রপ্তানির জন্য এই পথটিকেই বিকল্প হিসেবে ব্যবহার করছে।

ইরানে ট্রাম্পের হামলার হুমকির জেরে সম্প্রতি এ পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে ইরানপন্থী ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা এই অঞ্চলে প্রভাবশালী হওয়ায় বাব আল-মান্দেব বন্ধের আশঙ্কা করা হচ্ছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় এই প্রণালিতে হামলা চালিয়ে জাহাজ চলাচল ব্যাহত করেছিল হুতিরা।

বিশ্বের প্রায় ৫ শতাংশ তেল ও প্রায় ১০ শতাংশ পণ্য এই পথ দিয়ে যায়। আর হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়। ফলে বাব আল-মান্দেবও বন্ধ হলে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২৫ শতাংশ বা এক-চতুর্থাংশ অবরুদ্ধ হয়ে পড়বে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, লোহিত সাগরের এই পথে যদি বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তবে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। ফলে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ এলিজাবেথ কেন্ডাল বলেন, দুটি গুরুত্বপূর্ণ জলপথ একসঙ্গে বন্ধ হলে ইউরোপের বাণিজ্য পঙ্গু হয়ে যেতে পারে।

কানাডাজুড়ে জ্বলছে ৮০০টিরও বেশি দাবানল। সেই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মিশিগান এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথিদের নির্দেশ দিয়েছে ইরান। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা...
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে নিজের বিরুদ্ধে হওয়া প্রতারণা মামলা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।গত ১২ জুলাই ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত...
৭ গোল নিয়ে তালিকায় এরপরে আর্লিং হলান্ড। নরওয়ের বিশ্বকাপ শেষ হওয়ায় হলান্ডের গোল্ডেন বুট জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া সমান ৬ গোল নিয়ে দৌড়ে আছেন জুড বেলিংহাম, হ্যারি কেইন। স্পেনের ওইয়ারসাবাল,...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর