ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো

প্রেসিডেন্ট মাদুরোকে ৩ জানুয়ারি আটক করার পর ট্রাম্প প্রশাসন দ্রুত ভেনেজুয়েলার তেলখাত পুনর্গঠনের উদ্যোগ নেয়।

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাচাদো বলেন, তিনি ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপস্থাপন করেছেন। তবে ট্রাম্প সেটি গ্রহণ করেছেন কি না, তা তিনি বলেননি।

ট্রাম্পের সঙ্গে সরাসরি প্রথমবার সাক্ষাতের পর মাচাদো বলেন, ‘আমি মনে করি আজ ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন।’

কারাকাসে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ায় দেশটির বিরোধী দলের নেত্রী মাচাদো আমেরিকার সমর্থন পাবে বলে অনেকেই ধারণা করেছিলেন। কারণ দেশটিতে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে জয় দাবি করেছিলেন মাচাদো। তবে মাদুরোকে তুলে নেওয়ার পর মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। এর পরিবর্তে তিনি সেখানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রোদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করেন।

মাচাদো গত সপ্তাহে বলেছিলেন, তিনি নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেবেন, তবে নোবেল কমিটি পরে স্পষ্ট করে জানায়, এটি হস্তান্তরযোগ্য নয়।

নোবেল কমিটি গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী।’

হোয়াইট হাউস বৈঠকের আগে বৃহস্পতিবার নোবেল পিস সেন্টার এক্স–এ লিখেছিল, ‘একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না।’

 

এদিকে, মাচাদো ওয়াশিংটন সফরে কংগ্রেসেও মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। মাচাদোর ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রত্যাশা ছিল, তিনি রদ্রিগেজের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া যে ভুল, তা বোঝাতে চেষ্টা করবেন এবং তাঁর বিরোধী জোটই এই রূপান্তরের দায়িত্বে থাকা উচিত বলে দাবি করবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৈঠক চলাকালে সাংবাদিকদের বলেন, ‘মাচাদো ভেনেজুয়েলার বহু মানুষের জন্য এক অসাধারণ ও সাহসী কণ্ঠস্বর এবং ট্রাম্প ভেনেজুয়েলার জীবনের বর্তমান বাস্তবতা নিয়ে খোলামেলা ও ইতিবাচক আলোচনা আশা করছিলেন।’

প্রেসিডেন্ট মাদুরোকে ৩ জানুয়ারি আটক করার পর ট্রাম্প প্রশাসন দ্রুত ভেনেজুয়েলার তেলখাত পুনর্গঠনের উদ্যোগ নেয়। বুধবার এক মার্কিন কর্মকর্তা জানান, আমেরিকা ৫০ কোটি ডলার মূল্যের ভেনেজুয়েলার তেলের প্রথম বিক্রি সম্পন্ন করেছে।

নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেল বহনকারী বলে সন্দেহ করা ট্যাংকারগুলোও আমেরিকা জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন বাহিনী ষষ্ঠ ট্যাংকারের নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে গত বুধবার ট্রাম্প ও রদ্রিগেজ ফোনালাপ করেন। পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেলসি রদ্রিগেজের প্রশংসা করে একজন অসাধারণ মানুষ বলে উল্লেখ করেন। রদ্রিগেজও ফোনালাপকে ফলপ্রসূ ও সৌজন্যমূলক বলে উল্লেখ করেন।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর