কার্যকর হলো ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট ট্রাম্পের পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের বাজারে এবার থেকে ১০ শতাংশ হারে বৈশ্বিক আমদানি শুল্ক আদায় করা হবে।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন মাত্রার 'রেসিপ্রোকাল ট্যারিফ' বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই নির্বাহী আদেশকেই শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের আদেশের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট এক নির্বাহী আদেশে মঙ্গলবার থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন। এক পর্যায়ে তিনি তা ১৫ শতাংশে উন্নীত করারও হুমকি দিয়েছিলেন। তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর করেননি ট্রাম্প। ফলে শেষমেশ দেশটিতে বৈশ্বিক আমদানি শুল্ক কার্যকর হচ্ছে ১০ শতাংশ হারে। 

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই পাল্টা শুল্ক আরোপ করে কমপক্ষে ১৩ হাজার কোটি ডলার শুল্ক সংগ্রহ করেছে। ফলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বার্থবিরোধী বলে সমালোচনা করেছেন ট্রাম্প। তবে বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপ করলেও গত বছর ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার কোটি ডলারে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল, চার-পাঁচ সপ্তাহে শেষ হবে ইরান যুদ্ধ। তবে ৬ মাসেও মিলছে না সমাধান। ইরানের সরকার পতন, পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া—কোনো...
ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর