ভেনেজুয়েলার তেল ট্রাম্পের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম

ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি ভেনেজুয়েলার অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

চুক্তি প্রসঙ্গে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, 'এই ঐতিহাসিক লেনদেন আমেরিকার তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়াবে, আমাদের তেল সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং সব আমেরিকানের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।' 

অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আশ্বাস দিয়ে বলেন, এই চুক্তি ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে। উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি এক নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তাঁর নিজ দেশ থেকেই তুলে নিয়ে যায় মার্কিন প্রশাসন। এর পর দেশটির ক্ষমতা নেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

মাদুরোকে আটকের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন যে, ভেনেজুয়েলার উচিৎ তাঁদের দেশে মজুত বিপুল পরিমাণ তেলসম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় তেল মুজতকারী দেশ ভেনেজুয়েলা।

এই চুক্তির খবর এমন এক সময়ে এলো যখন খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানির বর্ধিত দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে আসায় নিজ দেশের রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন রিপাবলিকান এই নেতা।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর