আমার পেশার চেয়ে বিপজ্জনক পেশা থাকতে পারে, তা ভাবতেও পারি না: ট্রাম্প 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

আবারও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজের আয়োজনে ঘটে যেতে পারত, ভয়বাহ সেই ঘটনা। হয়তো প্রাণ হারাতে পারতেন তিনিও। বন্দুকধারীর কাছ থেকে প্রাণে রক্ষার পর তাই নিজের পেশাকে সবচেয়ে বিপজ্জনক বলে আখ্যা দিলেন ট্রাম্প।

২০২৪ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় বন্দুক হামলার শিকার হন তখনকার রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। সেবার কোনোমতে বেঁচে যান তিনি। এবার আবারও হামলা হলো তাঁকে লক্ষ্য করে।

বিবিসি বলছে, স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসিতে একটি হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ ছিল। ওই আয়োজনে গুলি ছোড়ে এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক নিরাপদে সরিয়ে নেওয়া ট্রাম্প ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে।

পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ট্রাম্প জানান, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজনের খুব কাছ থেকে গুলি লেগেছিল। তবে তিনি তার শরীরে পরিহিত ভেস্টের কারণে রক্ষা পেয়েছেন।

বিবিসি বলছে, গত কয়েক বছরে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এটি তৃতীয় গুলি চালানোর ঘটনা বা গুলি চালানোর চেষ্টা। এটি যেন একটা রীতিতে পরিণত হয়েছে।
২০২৪ সালের ১৩ জুলাই তারিখে পেনসিলভেনিয়ার বাটলার শহরে ২০ বছর বয়সী টমাস ক্রুকস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এবার আরেকটি গুলির ঘটনার সম্মুখীন হওয়া সত্ত্বেও ট্রাম্পকে বেশ উৎফুল্ল মেজাজে দেখা যাচ্ছে।

প্রতিবেদন বলছে, এবারের ঘটনায়, ট্রাম্প বিপদে পড়তে পারেন, তা তিনি বারবার ভেবেছেন বলেই মনে হচ্ছে। ব্রিফিং রুমে ট্রাম্প বলেন, ‘আমি কল্পনাও করতে পারি না যে, এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা থাকতে পারে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য– যে তাঁর কাজটি স্বভাবতই বিপজ্জনক, তা যথার্থ। এবারের ঘটনাটি সেই একই হোটেলের ভেতরে ঘটেছে, যেখানে ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান গুলিবিদ্ধ হয়েছিলেন।

জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর