ফের ইউক্রেন যুদ্ধে নজর দিচ্ছেন ট্রাম্প, শঙ্কায় ইইউ

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুনরায় মনোযোগ দেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এ যুদ্ধে ওয়াশিংটনের সম্ভাব্য সম্পৃক্ততা চিন্তায় ফেলেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের। ওয়াশিংটন-মস্কো সরাসরি আলোচনা শুরু হলে ইইউ জোট আবারও কোণঠাসা হয়ে পড়তে পারে বলে শঙ্কা তাঁদের।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২০২৫ সালের আগস্টে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি ছাড়াই শেষ হয় আলোচিত সেই বৈঠক।

মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুনরায় মনোযোগ দেবে ওয়াশিংটন। মস্কো-কিয়েভ উভয়েই চুক্তির বিষয়ে আগ্রহী বলেও মত তাঁর।

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পুনরায় সম্পৃক্ততার সম্ভাবনা উদ্বিগ্ন করেছে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের। ওয়াশিংটন-মস্কো সরাসরি আলোচনা শুরু হলে ইইউ জোট আবারও কোণঠাসা হয়ে পড়তে পারে বলে শঙ্কা তাঁদের। কারণ, এমন আলোচনায় ইউক্রেন বা ইউরোপের কোনো প্রতিনিধি রাখা হয় না।

যেকোনো শান্তি আলোচনায় ইউরোপকে অবশ্যই অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। কিয়েভকে সমর্থনের বেশিরভাগ বোঝা এখন ইউরোপের ওপরই বর্তায় বলে যুক্তি দেন তিনি।

এদিকে ভলোমিদির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন—এমন খবরের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র জানান, এই ধরনের প্রস্তাব জানানোর জন্য কোনো আনুষ্ঠানিক মাধ্যমের অস্তিত্ব নেই। জেলেনস্কি যদি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত থাকেন, তবে মস্কোতে তাঁকে স্বাগত জানানো হবে বলেও জানান দিমিত্রি পেসকভ।

যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান চাপের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি এবং পশ্চিমাদের অব্যাহত সমর্থন নিশ্চিত করার উপর জোর দিচ্ছে ইউক্রেন।

বিপরীতে বরাবরই সংঘাত স্থগিতের বিরোধিতা করে আসছে মস্কো। অস্থায়ী যুদ্ধবিরতি কেবল কিয়েভকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সময় দেবে বলে মত তাদের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল, চার-পাঁচ সপ্তাহে শেষ হবে ইরান যুদ্ধ। তবে ৬ মাসেও মিলছে না সমাধান। ইরানের সরকার পতন, পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া—কোনো...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রয়েছে রাশিয়া। যদিও রুশ সেনাবাহিনীতে দ্রুতগতিতে নতুন সেনা নিয়োগ পাচ্ছে বলেও জানানো হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ রুশ বাহিনীতে যোগ...
ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর