ক্যালিফোর্নিয়া কাঁপল শক্তিশালী ভূমিকম্পে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার ৫ মাত্রার ওই ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের কারণে শহরের বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে একটি যাত্রীবাহী বিমানকে অবতরণ বাতিল করতে হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি ম্যানহাটন বিচ শহরের উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। মূল ভূমিকম্পের পরপরই কয়েকটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পে বিভিন্ন গাড়ির অ্যালার্ম বেজে ওঠে এবং বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। এ ছাড়া স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু হওয়ায় একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা কার্যালয় ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নে তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। তাই পরবর্তী কম্পন মোকাবিলায় প্রস্তুত থাকুন।

আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন একের পর এক কড়া বার্তা দিচ্ছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা।...
ফিলিস্তিনিদের ওপর নজরদারি, গতিবিধি অনুসরণ এবং সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিচ্ছে ইসরায়েল। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, প্যালান্টির ও...
ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই...
দুটি পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণ করছে ইরান। নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির নির্মাণকাজের অগ্রগতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার ও ৪১টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে শনিবার  বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ...
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা...
ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার সকালে রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর