ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৯৫, সংক্রমণের শঙ্কায় আহতরা

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। আহত ১১ হাজারের বেশি। উদ্ধার অভিযান, রোগ সংক্রমণের শঙ্কা, জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

ভেনেজুয়েলায় দুই দফা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। আহত হয়েছে অন্তত ১১ হাজার। এ অবস্থায় আহতদের মধ্যে বিভিন্ন রোগের সংক্রমণের শঙ্কা বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় গত ২৪ জুন ভোর ৬টা ৪ মিনিটে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে জোড়া ভূমিকম্প। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ হাজার ২৯৫ জন নিহত এবং ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৭০ কোটি ডলারের বেশি বলে জানিয়েছে ইউএনডিপি। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৯০০ সামরিক সদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

সরঞ্জাম সংকট থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে। একইসাথে রোগ সংক্রমণের শঙ্কায় রয়েছেন আশ্রয়কেন্দ্রে থাকা মানুষরাও। অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন পার করায়, তাদের মধ্যেও স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে বলে উদ্বেগ চিকিৎসকদের। এদিকে তেল সংকটে জটিল হয়ে উঠছে উদ্ধার কার্যক্রমও। প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় অচল হয়ে পড়েছে উদ্ধার কাজে ব্যবহার করা ভারী যন্ত্রপাতি। ফলে কোদাল ও শাবল এমনকি খালি হাতে চালাতে হচ্ছে উদ্ধার কার্যক্রম। বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতের দেশ হওয়া সত্ত্বেও জ্বালানির সংকট দেখা দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর