অতি ডানপন্থী মন্ত্রীর বিতর্কিত কাণ্ড  

ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে ক্ষোভ জানিয়ে দিল বেশ কয়েকটি দেশ    

আপডেট : ২১ মে ২০২৬, ০৬:০৭ পিএম

ইসরায়েলের অতিডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গাভিরের পোস্ট করা ভিডিও ঘিরে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও কানাডা।

ওই ভিডিওতে দেখা গেছে, ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার আটক কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে এবং ওই মন্ত্রী তাদের উত্যক্ত করছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, তার দেশের অনেক নাগরিকসহ বিক্ষোভকারীদের এমন আচরণের শিকার হতে হচ্ছে যা মানবিক মর্যাদা লঙ্ঘন করে।

বেন-গাভিরের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে যত দ্রুত সম্ভব ফরাসি নাগরিকদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাহঁ।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে সাউথ কোরিয়া, পর্তুগালসহ আরও কয়েকটি দেশ।

 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ৩ সপ্তাহ ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৭১৫...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর