হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধে ট্রাম্পের সিদ্ধান্তে নিয়ে বিতর্ক

হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, এমন পদক্ষেপ শুধু সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করা নয়, অন্য সাংবাদিকদেরকেও আতঙ্কিত করবে। সরকারের সমালোচনা করলে প্রবেশাধিকার হারানোর শঙ্কায় থাকবেন তারাও। 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ এএম

হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, এমন পদক্ষেপ শুধু সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করা নয়, অন্য সাংবাদিকদেরকেও আতঙ্কিত করবে। সরকারের সমালোচনা করলে প্রবেশাধিকার হারানোর শঙ্কায় থাকবেন তারাও। 

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউজে প্রবেশে নিষিদ্ধ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভুয়া খবর প্রকাশের অভিযোগ তার। 

ট্রাম্প জানান, নির্দিষ্ট কোন ঘটনা নয়, কয়েক বছরের সংবাদ পরিবেশন বিশ্লেষণ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ আরও সংবাদমাধ্যম নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে বলে ইঙ্গিত ট্রাম্পের। 

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব ল এর অধ্যাপক মেরি অ্যান ফ্র্যাঙ্কস বলেন, ‘কোনো সংবাদমাধ্যম ফেক নিউজ প্রচার করছে বলাটা নিষেধাজ্ঞার গ্রহণযোগ্য কারণ হতে পারে না। এর অর্থ, ওই সংবাদমাধ্যম বা সাংবাদিক প্রেসিডেন্টের পছন্দমতো কথা বা প্রতিবেদন প্রকাশ করছেন না। অথচ মার্কিন সংবিধানে প্রথম সংশোধনী বৈষম্যমূলকভাবে গণমাধ্যমকে বাদ দেয়ার সুযোগ দেয় না।’

বিশ্লেষকরা বলছেন, এটি শুধু কয়েকটি সংবাদমাধ্যম নিষিদ্ধ করা নয়; অন্য সাংবাদিকদেরকেও সতর্কবার্তা। 

মেরি অ্যান ফ্র্যাঙ্কস বলেন, ‘বার্তাটি এমন যে হোয়াইট হাউসে প্রবেশাধিকার ধরে রাখতে চাইলে প্রেসিডেন্ট যেভাবে চান, সেভাবেই সংবাদ পরিবেশন করতে হবে। ফলে যারা এখনো প্রেস পুলে আছেন, তারাও আশঙ্কা করতে পারেন,প্রেসিডেন্টের অপছন্দের কোনো প্রতিবেদন করলে তাদেরও একই পরিণতি হতে পারে।’

নিজেদের স্বাধীনতা রক্ষায় এরই মধ্যে আইনি পদক্ষেপ নিয়েছে কিছু গণমাধ্যম। অবশ্য ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থের কারণে কিছু প্রতিষ্ঠান সমঝোতার পথে গেছে। 

ফ্রিডম ফোরাম এর ভাইস প্রেসিডেন্ট কেভিন গোল্ডবার্গ বলেন, ‘ব্যবসায়ী, রাজনীতিক এবং প্রেসিডেন্ট, প্রতিটি ভূমিকাতেই ট্রাম্পের সাথে সংবাদমাধ্যমের টানাপড়েন ছিল। নিজের সুবিধার জন্য গণমাধ্যমকে ব্যবহারের ক্ষেত্রেও তিনি দক্ষ ছিলেন। তবে সরকারে আসার পর পরিস্থিতি বদলে যায়।’

বিশ্লেষকদের মতে, কার্যকর সংবাদমাধ্যম সরকারের এমন বিষয় সামনে আনে, যা সরকার প্রকাশ করতে চায় না। শুধু সরকারের বক্তব্য প্রচার তাদের কাজ নয়। 

ট্রাম্পের সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন মুক্ত মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আইন বিশেষজ্ঞরা। 

সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া নয়। বরং সাধারণ নাগরিকদের...
ইরানে নতুন কোরে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। এতে বলা...
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনটি শর্ত পাঠিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি কাতারভিত্তিক সংবাদমাধ্যম...
গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে একটি চুক্তি করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে...
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই সোনা ব্যবসায়ীকে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছাছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে তিনি অবতরণ করেন। এ সময় তার সফরসঙ্গীদের সাথে তার স্ত্রী জুবাইদা...
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর