ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে, জরুরি অবস্থা জারি

দাবানল ছড়িয়ে পড়ছে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায়। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এছাড়া দাবানলের আকার দ্রুত দ্বিগুণ হয়ে যাওয়ায় প্রদেশটির দক্ষিণের বিভিন্ন এলাকায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম

দাবানল ছড়িয়ে পড়ছে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায়। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এছাড়া দাবানলের আকার দ্রুত দ্বিগুণ হয়ে যাওয়ায় প্রদেশটির দক্ষিণের বিভিন্ন এলাকায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয় প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণের বাইরে থাকা এই দাবানল প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সামারল্যান্ড শহরে। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি বাসিন্দাদের পানি ফুটিয়ে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন শহরের মেয়র। ব্রিটিশ কলাম্বিয়ায় বর্তমানে প্রায় দেড় হাজার ফায়ার সার্ভিস কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরে কানাডাজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ হেক্টর বনভূমি দাবানলে পুড়ে গেছে।

এদিকে, দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে স্পেন ও সার্বিয়াতেও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য শুল্ক ও আগ্রাসী নীতির মুখে কানাডার দিকে ঝুঁকছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্পর্কোন্নয়ের লক্ষ্যে কানাডাকে প্রথম অ্যাসোসিয়েট মেম্বার বা সহযোগী সদস্য...
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মাঝেই শেষ মুহূর্তে এলো স্বস্তির খবর। কয়েক বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, জরুরি সেবা বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযোগ তুলেছেন। 
গ্রিসে দাবানল মোকাবিলার সময় মাঝ-আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনিশ পাইলট এবং বাকিজন গ্রিক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। রয়টার্সস জানিয়েছে এ খবর।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর