ওমানের ওপর খেপেছেন ট্রাম্প, দিলেন বোমা হামলার হুমকি

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম

হরমুজ প্রণালি খোলার প্রচেষ্টায় ওমান বাধা তৈরি করলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ওমান যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর প্রচণ্ড বোমা হামলা চালাব।’

গত সপ্তাহে ইরান জানায়, কৌশলগত এই নৌপথটি পুনরায় খোলার বিষয়ে তারা ওমানের সঙ্গে আলোচনা করছে।

ট্রাম্প ফক্স নিউজকে আরও জানান, তাঁর প্রশাসন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে একটি গোপন যোগাযোগমাধ্যম উন্মুক্ত করেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনই শেষ করতে তাঁর কোনো তাড়াহুড়ো নেই বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা (আইআরজিসি) পোকার খেলায় ভালো খেলোয়াড়, তবে তারা ধুঁকছে। আমার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। আমার কোনো তাড়া নেই।’

একই সঙ্গে তিনি জানান, ইরানের উচিত ‘আত্মসমর্পণের জন্য সাদা পতাকা তোলা।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এ ছাড়া, চাকরির সংকটে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে।...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পরিস্থিতিতে আটকে আছেন, যে অবস্থায় ইচ্ছা থাকলেও তিনি আর ইরান যুদ্ধ থেকে সরতে পারবেন না। সাবেক এক জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক এই পর্যবেক্ষণ দিয়েছেন আল জাজিরাকে।
গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি নিয়ে মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধিদল। কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ১৫...
তেহরানে ব্যস্ত ট্রাম্প। আর সেই সুযোগেই যেন এশিয়ায় ফাঁকা মাঠে গোল দিচ্ছে চীন! ইরান যুদ্ধের চাপ সামলাতে প্রশান্ত মহাসাগর থেকে সরে যাচ্ছে শেষ মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। গন্তব্য...
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে জেলা বৈষম্যবিরোধী...
মোবাইলে কল ড্রপ এবং ইন্টারনেটে ধীর গতি এখন গ্রাহকদের প্রতিদিনের অভিযোগ। গত দেড় বছরে নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসিতে দেশের ৪টি মোবাইল অপারেটরের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি...
জনপ্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা। সোমবার এ পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 
লোডিং...

এলাকার খবর