দাবানলে ক্ষতিগ্রস্ত ১৫০ বছরের পুরনো বট গাছ

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০২:১০ পিএম

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ধ্বংসাত্মক দাবানলে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শহর ছাড়তে বাধ্য হচ্ছে হাজার হাজার বাসিন্দা। 

দাবানলে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার পাশাপাশি ঝুঁকিতে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক একটি বট গাছ। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে লাহাইনা শহরের শতাব্দি প্রাচীন গাছটি। 

গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, প্রজন্মের পর প্রজন্ম ধরে লাহাইনা শহরের ঐতিহাসিক ফ্রন্ট স্ট্রিটের পাশে অবস্থিত ১৫০ বছরের পুরানো এই গাছটি একটি সমাবেশস্থলের ভূমিকা পালন করছে। সেই সাথে সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা করে গাছের ছায়ায় আশ্রয় দিয়ে আসছে। এ বছরই বট গাছটির ১৫০তম জন্মদিন উদযাপনে কেক কাটে শহরবাসী। 

সিএনএনের তথ্য অনুসারে, ভারত থেকে আনা গাছটি লাহাইনা আদালতের সামনে রোপন করা হয়েছিল। ১৮৭৩ সালে লাহাইনা শহরের ৫০ বছরের প্রোটেস্ট্যান্ট মিশনকে স্মরণীয় করে রাখার জন্য শেরিফ উইলিয়াম ওয়েন স্মিথ গাছটি রোপণ করেছিলেন। বট গাছটি প্রায় ৬০ ফুট উঁচু এবং এর ডালপালা প্রায় এক একর জায়গাজুড়ে বিস্তৃত। দাবানলের কারণে গাছটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বিগ্ন শহরের বাসিন্দারা। 

এদিকে ঐতিহাসিক শহর লাহাইনায় দ্রুত ছড়িয়ে পরা দাবানলে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ধ্বংস হয়ে গেছে মাউই দ্বীপের শত শত ভবন। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, জরুরি সেবা বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযোগ তুলেছেন। 
গ্রিসে দাবানল মোকাবিলার সময় মাঝ-আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনিশ পাইলট এবং বাকিজন গ্রিক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। রয়টার্সস জানিয়েছে এ খবর।
স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের ফ্রান্স ও স্পেন। দুই দেশের তিন লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তীব্র বাতাস ও অসহনীয়...
ভয়াবহ রূপ ধারণ করছে ফ্রান্স ও স্পেনের দাবানল। দুই দেশ মিলিয়ে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে শুধু ফ্রান্সেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে আড়াই লাখ মানুষকে। রয়টার্স...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর