ইউরোপের বুকে যেন জাহান্নাম নেমে এসেছে

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের ফ্রান্স ও স্পেন। দুই দেশের তিন লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তীব্র বাতাস ও অসহনীয় তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা ও প্রবল বাতাসের শিকার শীতপ্রধান মহাদেশ ইউরোপ। এতে দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে দাবানল। কয়েক দিন ধরেই পুড়ছে ফ্রান্স ও স্পেন।

ফ্রান্সজুড়ে প্রায় ৩০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটি। তবে বৈরী আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। দাবানলে ফ্রান্সে পুড়ে গেছে প্রায় এক লাখ হেক্টর জমি। ফ্রান্স সবকিছু পুনর্নির্মাণ করবে এবং যতদিন প্রয়োজন সরকার জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল রঁদ্রিগেস ম্যাখোঁ।

ফ্রান্সের একজন বাসিন্দা বলেন, ‘আমরা সহায়তার হাত বাড়িয়ে দিতে এসেছি। কারণ, এখানকার পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমরা কেবল চেয়ে চেয়ে দেখছি। কিছুই যেন করার নেই।’

এদিকে সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে স্বীকার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রাজধানী মাদ্রিদে ছড়িয়ে পড়া দাবানলকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। এ বছর দাবানলে দেশটিতে এক লাখ ৩০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে।

আরেকজন নারী বলেন, ‘আমি আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখলাম। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এরপর প্রস্তুত হওয়ার এবং মূল্যবান বা সবচেয়ে জরুরি জিনিসপত্র সঙ্গে নেয়ার বার্তা পেলাম।’

এদিকে ইতালির সিসিলি দ্বীপে ৩৫০টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি অত্যন্ত ভয়াবহ। এ ছাড়া স্কটল্যান্ডের কেয়ার্নগার্মস ন্যাশনাল পার্কে ১০ দিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ইইউর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার হাদজা লাহবিব বলছেন, ইউরোপে দাবানলের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ৩ সপ্তাহ ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৭১৫...
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর