পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগকারী খুঁজছে শ্রীলঙ্কা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী বিনিয়োগকারী আহ্বান করছে শ্রীলঙ্কা। গত শুক্রবার দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা ভিজেসেকেরা এমনটা জানান। তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সস্তায় বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নেই।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দ্বীপরাষ্ট্রটির বিদ্যুতের প্রাথমিক উৎস হলো আমদানি করা তেল, কয়লা ও জলবিদ্যুৎ। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উত্স থেকে ৭০ শতাংশ বিদ্যুৎ উত্পাদনের লক্ষ্য শ্রীলঙ্কার। তাছাড়া জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার কম-কার্বন নিঃসরণে সহায়তা করবে। ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে শ্রীলঙ্কার।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা ভিজেসেকেরা বলেন, ‘সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে চায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের জন্য বিনিয়োগ আহ্বান করা হবে। ’ কলম্বোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এক এক্স পোস্টে দেশটির এ কথা জানান তিনি।

গত জুলাইয়ে ভিজেসেকেরাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, রাশিয়া, আমেরিকা, ভারত এবং কিছু ইউরোপীয় দেশ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব বিবেচনা করছে শ্রীলঙ্কা। এ ছাড়া  ২০১০ সালে তৎকালীন জ্বালানি সচিব বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে ১ গিগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় কেবল ভারত ও পাকিস্তানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রক্রিয়াধীন। দেশে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু কোম্পানি। চীন ও পাকিস্তান গত জুনে পাঞ্জাব প্রদেশে ১ হাজার ২০০ মেগাওয়াটের একটি প্ল্যান্ট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর