ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন বলে আজ বিবিসি জানিয়েছে।

গালিবাফ বলেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে কেউ তেল বিক্রি করতে পারবে না। ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।

তিনি বলেন, ইরানের জনগণকে অবরোধ ও হুমকিতে কখনোই ভীত হওয়া উচিত নয়। যদি আমেরিকান শত্রুর হিসাব-নিকাশের যন্ত্র এই মৌলিক সত্যটি বুঝতে না পারে, তবে তারা ইরানি জাতির পক্ষ থেকে কঠোর আঘাত পাওয়ার চক্রেই আটকে থাকবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এর আগে বলেছিলেন, ৪০ দিনের যুদ্ধের চেয়েও ভয়াবহ কোনো যুদ্ধে জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।

বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরোক্ষ...
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ও ইটালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে কাতার এনার্জি।
যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সাড়া পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের...
বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বরপক্ষের লোকজনও আসার কথা ছিল। তাই মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা...
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
এবার দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়। 
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের...
লোডিং...

এলাকার খবর