অজগরের পেটে পাওয়া গেল নিখোঁজ কৃষককে 

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০১:৩০ পিএম

গত শুক্রবার বাগানে যাওয়ার পথে নিখোঁজ হন এক কৃষক। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার ওই কৃষকের মরদেহ উদ্ধার করা ৮ মিটার লম্বা একটি অজগরের পেট থেকে। এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির সাউথ বুটন জেলায়। 

স্থানীয় সংবাদ সংস্থা অন্তারা জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাজাপাহিত গ্রামে ওই কৃষকের মরদেহ পাওয়া যায়।

সাউথ বুটনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিপিবিডি) জরুরি ও সরবরাহ বিভাগের প্রধান লাওড রিসাওয়াল বলেন, স্থানীয় বাসিন্দারা সাপের পেট থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেন। 

স্থানীয়রা জানান, বাগানে একটি বিশাল অজগরকে ছটফট করতে দেখে তাঁদের সন্দেহ হয়। তারা ধারণা করেন সাপটি কিছু বড় কিছু গিলে ফেলেছে। পরে সাপটিকে মেরে ফেলার পর যখন কাটা হয়, তখন ভেতর থেকে কৃষকের মরদেহ বেরিয়ে আসে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রিসাওয়াল আরও জানান, এটাই প্রথমবার সাউথ বুটন এলাকায় কোনো মানুষ অজগরের পেটে পাওয়া গেল। তবে, বর্ষা মৌসুমে এই জেলার গ্রামে প্রায়ই সাপ দেখা যায় এবং সেগুলো গবাদি পশুর ওপর হামলা চালায়।

গ্রাম পর্যবেক্ষণ কর্মকর্তা সার্জেন্ট দিরমান জানান, কৃষকের পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল, কারণ তিনি বাগান থেকে আর ফিরে আসেননি। খোঁজ করতে গিয়ে তারা রাস্তার পাশে কৃষকের মোটরসাইকেলটি দেখতে পান। এরপর আরও খোঁজাখুঁজির পর তারা সাপটিকে খুঁজে পান, যা দেখে তাঁদের সন্দেহ হয়। পরে সাপটিকে হত্যা করে কেটে ফেললে কৃষকের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনা যদিও ভয়াবহ ও বিরল, তবে নজিরবিহীন নয়। ২০১৭ সালের মার্চ মাসে ইন্দোনেশিয়ার সুলাওয়েসির সালুবিরো গ্রামে ৭ মিটার লম্বা একটি অজগরের পেট থেকে ২৫ বছর বয়সী কৃষক আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর