থাইল্যান্ডে কাঁচাবাজারে বন্দুক হামলা, নিহত ৬ 

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি কাঁচাবাজারে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তাকর্মী ও সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  ব্যাংককের ব্যাং সু জেলার অর তো কর কাঁচাবাজারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। স্থানটি বিখ্যাত চাতুচাক বাজারের কাছেই অবস্থিত। এখানে ছুটির দিনে হাজারো পর্যটকের আগমনে মুখর থাকে।

ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুক্তাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখনও হামলার উদ্দেশ্য তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি একটি বন্দুক হামলার ঘটনা।

তিনি জানান, হামলাকারী ব্যক্তি নিজেই পরে আত্মহত্যা করেছেন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। সেখানে অস্ত্র আইন ঢিলেঢালা হওয়ায় তুলনামূলক সহজেই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা যায়। 

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে, তেল স্থাপনার আশপাশের এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সৌদি জোটের মুখপাত্র...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর