ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:৩১ এএম

ভারতের সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি জানিয়েছে। সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পোস্টে বলা হয়, ‘আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতের উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ভারতের মালিকানাধীন কিংবা লিজ নেওয়া এয়ারলাইন্সের সব ধরনের সামরিক ও বেসামরিক এয়ারক্রাফটের ওপর এই আদেশ কার্যকর থাকবে।’

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দেয়। সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।

আকাশসীমা নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় এর মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। এর আগের নোটিশে এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত। এবার ২৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।

এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারত। ফলে দুই দেশের অনেক ফ্লাইটেরই দূরত্ব ও সময় বেড়ে গেছে।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর