চীন কখনো কাউকে ভয় পাবে না: শি জিনপিং

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

অপ্রতিরোধ্য চীন কখনও কাউকে ভয় পাবে না এবং সর্বদা এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনে বিজয় দিবসের অন্যতম বৃহত্তম সামরিক কুচকাওয়াজের আগে এ কথা বলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তিতে এই আয়োজনে এবার প্রথমবারের মতো একই মঞ্চে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ বুধবার গাড়ি থেকে নেমে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে প্রবেশ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এরপর প্রবেশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার সঙ্গে কুশল বিনিময়ের পর একসাথে মঞ্চে উঠেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

এভাবেই প্রথমবারের মতো জিনপিংয়ের সঙ্গে প্রকাশ্যে হাজির হন পুতিন ও কিম। একে পশ্চিমাদের জন্য বড় বার্তা হিসেবে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা । 

বিজয় দিবস উপলক্ষে এবার অন্যতম বৃহত্তম সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। পুতিন-কিম ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধানরা এতে উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শুরুর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান, অপ্রতিরোধ্য চীন কখনও কাউকে ভয় পাবে না এবং সর্বদা এগিয়ে যাবে। তিনি বলেন, ১চীন একটি স্বাধীন এবং শক্তিশালী দেশ। আমরা সহিংসতাকে ভয় পাই না। অতীতে বিভিন্ন কঠিন সময়ে চীনের জনগণ ঐক্যবদ্ধ ছিল এবং প্রতিরোধ গড়ে তুলেছিল। আজ বিশ্ব আবারও যুদ্ধ ও সংঘাতে লিপ্ত। মানবসভ্যতা ও অগ্রগতির জন্য আমরা সব দেশের জনগণের সাথে একসঙ্গে কাজ করব।’

প্রায় ৭০ মিনিটের কুচকাওয়াজে বিভিন্ন ধরণের নতুন সামরিক সরঞ্জাম উন্মোচন করেছে চীন। এর মধ্যে রয়েছে পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য রোড-বাউন্ড ক্ষেপণাস্ত্র, নতুন লেজার অস্ত্র ও রোবোটিক ডগ ড্রোন।

এদিকে চীনের সামরিক কুচকাওয়াজ নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে জাপান।

বেশ বেকায়দায়ই পড়েছেন বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তো নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করতে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে মনে...
তেহরানে ব্যস্ত ট্রাম্প। আর সেই সুযোগেই যেন এশিয়ায় ফাঁকা মাঠে গোল দিচ্ছে চীন! ইরান যুদ্ধের চাপ সামলাতে প্রশান্ত মহাসাগর থেকে সরে যাচ্ছে শেষ মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। গন্তব্য...
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের অব্যাহত ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলার মুখে রাশিয়া ‘শেষ ব্যবস্থা’ হিসেবে পারমাণবিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সংবাদ...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে ৫০ হাজারের বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রোববার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা এক পোস্টে এ দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর...
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে ফিরছে। শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব মরদেহ বাংলাদেশে প্রবেশ করে স্বজনদের কাছে...
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম,...
লোডিং...

এলাকার খবর