উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা-টিভি সিরিজ দেখলে মৃত্যুদণ্ড: জাতিসংঘের প্রতিবেদন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা এবং টেলিভিশন নাটক দেখা কিংবা কারও সঙ্গে তা শেয়ার করার অপরাধে মৃতু্দণ্ড কার্যকর বেড়েছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মানবাধিকার কার্যালয় অনুসন্ধানে দেখতে পায়, গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সবকিছুর ওপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে। প্রতিবেদনে বলা হয়, ‘আজকের বিশ্বে আর কোনো দেশের মানুষই এতটা কড়াকড়ির মধ্যে নেই। আধুনিক প্রযুক্তির সহায়তায় নজরদারিও ব্যাপক হারে বেড়েছে।’ 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, ‘এমন পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়ার জনগণ আগের চেয়ে আরও বেশি দুর্ভোগ, নিপীড়ন ও আতঙ্কের শিকার হবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ১০ বছরে উত্তর কোরিয়া ছেড়ে পালিয়ে যাওয়া ৩০০ জনের বেশি মানুষের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘ। তাদের কাছ থেকেই জানা গেছে, উত্তর কোরিয়ায় এখন প্রায়ই মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে।

২০১৫ সাল থেকে অন্তত ৬টি নতুন আইন চালু হয়েছে উত্তর কোরিয়ায়। এসব আইনেই কঠোর সাজা দেওয়া হচ্ছে। যেসব অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো, বিদেশি সিনেমা এবং টিভি ড্রামা সিরিজ দেখা কিংবা এসব ভিডিও কারও সঙ্গে শেয়ার করা। উত্তর কোরিয়ার মানুষদের তথ্য জানতে দেওয়া থেকে বিরত রাখতেই দেশটির নেতা কিম জং উন এমন পদক্ষেপ নিয়েছেন। 

দেশটি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরা জাতিসংঘের গবেষকদের জানিয়েছেন, ২০২০ সাল থেকে বিদেশি ছবি, ভিডিও বা অডিও শেয়ারের ঘটনায় জনসম্মুখে ফায়ারিং স্কোয়াডে বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মানুষকে নিয়ম না ভাঙার ব্যাপারে হুঁশিয়ার করে দিতে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

 

চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
বেশ বেকায়দায়ই পড়েছেন বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তো নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করতে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর