নৌবাহিনীকে শত্রুর উসকানির ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত থাকতে বললেন কিম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১০:২০ এএম

সামরিক প্রদর্শনীতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় রোববার এই সামরিক প্রদর্শনী পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা। যুদ্ধজাহাজে কিমকে স্বাগত জানান নৌ কর্মকর্তারা

প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘চো হিয়ন’ পরিদর্শন করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির ওয়ার্কার্স পার্টির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে আধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শন করা হয়। এ সময় কিম জং উন দেশের আধুনিক সামরিক সক্ষমতার ওপর জোর দেন। 

এ সময় উত্তর কোরিয়ার বর্তমান সামরিক সক্ষমতার প্রশংসা করেন কিম। সেই সঙ্গে নৌবাহিনীকে শত্রুর উসকানির ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান।

এর আগে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুতের জবাবে উত্তর কোরিয়া ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করেছে বলে জানান কিম জং উন। পিয়ংইয়ংয়ে অস্ত্র প্রদর্শনী উদ্বোধনের পর কিম বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় মার্কিন অস্ত্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কৌশলগত উদ্বেগও বেড়েছে। সে অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আমাদের বিশেষ অস্ত্র মোতায়েন করেছি।’

উত্তর কোরিয়ার নেতা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোট দ্রুত অগ্রসর হচ্ছে। তারা নানা ধরনের মহড়া চালাচ্ছে যাতে তাদের ভয়ংকর পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।’

 

বেশ বেকায়দায়ই পড়েছেন বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তো নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করতে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে মনে...
প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং...
ইরান ইস্যুতে বিশ্বজুড়ে নজর থাকলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা থামাচ্ছে না উত্তর কোরিয়া। পূর্ব উপকূলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা আবারও উত্তেজনা বাড়িয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান এই...
ইরানের শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এবার দেশটির নৌ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর