ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম

ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) ওপরে উঠে গেছে ছাই। পরিস্থিতি বিবেচনায় আগ্নেয়গিরির সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে কর্তৃপক্ষ।

দেশটির ভূতাত্ত্বিক সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে প্রথম অগ্নুৎপাত হয়, যা প্রায় ৯ মিনিট স্থায়ী হয়। পরে আজ বুধবার সকাল ৯টা ২১ মিনিটে আবার অগ্নুৎপাত ঘটে, তখন ছাই ছড়ায় ৮ কিলোমিটার উচ্চতায় এবং স্থায়িত্ব ছিল প্রায় ৩ মিনিট।

ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ জানান, আগ্নেয়গিরির সক্রিয়তা সোমবার থেকেই অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এ কারণে মঙ্গলবার রাতেই সতর্কতার মাত্রা বাড়ানো হয়।

মুহাম্মদ ওয়াফিদ বলেন, ‘ভারী বৃষ্টিপাত হলে “আগ্নেয় কাদার” স্রোতের আশঙ্কা রয়েছে, এ জন্য আশপাশে বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতি বিবেচনায় ছয় থেকে সাত কিলোমিটার এলাকাজুড়ে মানুষকে সরে যেতে বলা হয়েছে।’

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা অ্যাভেলিনা মানগোটা হাল্লান বলেন, ‘আগ্নেয়গিরির নিকটবর্তী গ্রামগুলো থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে লেওটোবি লাকি-লাকির একটি বড় অগ্নুৎপাতে ১০ জনের মৃত্যু হয় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।’

এদিকে ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাবে ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশের মৌমেরে এলাকায় অবস্থিত ফ্রান্সিসকাস জাভেরিয়াস সেদা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে বালিগামী বা বালি থেকে ছেড়ে যাওয়া কোনো ফ্লাইট এতে প্রভাবিত হয়নি বলে জানিয়েছে বালি বিমানবন্দর কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ায় ১২০টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। দেশটি প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত, যা একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাত ঘটায়।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর