নির্বাচন সামনে রেখে আবার রাজনীতিতে সক্রিয় হয়েছেন সাবেক থাই প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

থাইল্যান্ডের রাজনীতিতে আবারও সক্রিয় হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভা। ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন সামনে রেখে তার এই প্রত্যাবর্তনে ডেমোক্র্যাট পার্টিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ব্যাংককে প্রচারণাকালে রয়টার্সকে অভিসিত বলেন, থাইল্যান্ডের মানুষের রাজনৈতিক হতাশা দূর করতেই তার এই প্রত্যাবর্তন। এছাড়াও তার দল ডেমোক্র্যাট পার্টির প্রতি জনআস্থা পুনরুদ্ধারের লক্ষ্য পূরণে কাজ করার ঘোষণা দেন তিনি।

বিভিন্ন জনমত জরিপে অভিসিত ও তার দলের জনপ্রিয়তা বাড়ার ইঙ্গিত মিলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর পদে পৌঁছানোর মতো পর্যাপ্ত সমর্থন পাওয়া তার জন্য কঠিন হবে।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অভিসিত। ওই সময় ব্যাপক বিক্ষোভ ও ২০১০ সালে সামরিক অভিযানে ৯০ জন নিহত হওয়ায় তার শাসনামল বিতর্কিত হয়।

স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয়...
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর