ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটের সামনে যেসব চ্যালেঞ্জ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

ইসরায়েলে নতুন সরকার গঠনে গাদি আইজেনকটকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এর মধ্যে- কট্টর ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আইন শিথিল রাখা, ফিলিস্তিনি জনপদে ছড়িয়ে পড়া সহিংস অপরাধের লাগাম টানা ও আমেরিকায় ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধার অন্যতম। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় সতর্ক আশাবাদী সাধারণ ইসরায়েলিরা।
 
ইসরায়েলে নতুন সরকার গঠনে রোববার দায়িত্ব পান বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তাকে এমন সব দলের সঙ্গে জোট করতে হতে পারে, যাদের আদর্শ অতীতে প্রত্যাখ্যান করেছেন সাবেক এই সেনাপ্রধান।

কট্টর ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সমর্থন পেতে  আইজেনকটকে গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। তা হলো, সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো তরুণ কট্টরপন্থি ইহুদিদের কার্যত যে আইনি সুরক্ষা দেয়া হয়, তা অব্যাহত রাখা।

ইসরায়েলে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থনও পেতে পারেন আইজেনকট। এক্ষেত্রে, ফিলিস্তিনি জনপদগুলোতে ছড়িয়ে পড়া সহিংস অপরাধের লাগাম টানতে তাকে কিছু কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের আগ্রাসনও বন্ধ করতে হবে।

ভবিষ্যতে ইসলায়েলকে নেতৃত্ব দিতে চাইলে আইজেনকটকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় মোকাবিলা করতে হবে, তার অন্যতম- আমেরিকায় ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধার। গাজা ও ইরানে হামলার কারণে ওয়াশিংটনে তেল আবিবের ভাবমূর্তি  তলানিতে গিয়ে ঠেকেছ।

এদিকে, আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় সতর্ক আশাবাদী সাধারণ ইসরায়েলিরা।

এক ইসরায়েলি বলেন, ‘এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ এবং আমি আনন্দিত। এই প্রক্রিয়ায় কোনো চরমপন্থী গোষ্ঠী থাকবে না।’

আরেক ইসরায়েলি বলেন, ‘আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেয়াটা জনগণের ইচ্ছারই প্রতিফলন।আরব দলগুলোর সমর্থনে এই সরকার গঠনের বিষয়টিকে সমর্থন করি।’

নতুন সরকার গঠনে দুধাপে ৪২ দিন সময় পাচ্ছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। ব্যর্থ হলে সুযোগ চলে যাবে নেতানিয়াহুর হাতে। তিনিও অপারগ হলে অনুষ্ঠিত হবে পুনঃনির্বাচন।

নতুন সরকার গঠন ছাড়াই শপথ নিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে জয়ী আইনপ্রণেতারা  মঙ্গলবার শপথ নেন। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। 
নতুন সরকার গঠন করতে গাদি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক বিবৃতিতে জানানো হয়েছে, নবনির্বাচিত নেসেট সদস্যদের সঙ্গে আলোচনায় আইজেনকোট ৬৭ এবং নেতানিয়াহু ৪৬ জনের...
মধ্যবর্তী নির্বাচনের পর আমেরিকার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। ওয়াল স্ট্রিট এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে প্রযুক্তিনির্ভর সূচক...
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কে পাবেন, তা রোববার জানাবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। পার্লামেন্টের ৬৭ সদস্য বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন...
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান...
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে মোট ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা...
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস। বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর