থাইল্যান্ডে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ

থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ। ৫ কোটি ৩০ লাখ ভোটার ও ৫০টির বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। দেশটিতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৫ কোটি ৩০ লাখ।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাজনৈতিক দলগুলোর কাছে ভোটারদের চাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনা এবং জাতীয়তাবাদী মনোভাব বাড়ানো। এবার ৫০​​টির বেশি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, মাত্র তিনটি দল- পিপলস পার্টি, ভুমজাইথাই ও ফেউ থাই পার্টি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে।

তবে বুথফেরত জরিপগুলো বলছে, ৫০০ আসন বিশিষ্ট সংসদে কোনও দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই।

এদিকে দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগাম ভোটে অংশ নিয়েছে ২২ লাখের বেশি ভোটার।

স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ...
ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর