সংক্রমণে থাইল্যান্ডের এক চিড়িয়াখানায় ৭২ বাঘের মৃত্যু

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় ৭২টি বাঘ মারা গেছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ বিভাগ এ তথ্য জানায়। 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় ৭২টি বাঘ মারা গেছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ বিভাগ এ তথ্য জানায়। 

প্রাণিসম্পদ বিভাগ জানায়, ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে গত কয়েক সপ্তাহে এই প্রাণহানি হয়। পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। 

পাশাপাশি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে পরীক্ষায়। এই জোড়া সংক্রমণের আঘাতেই বাঘগুলো প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই বাঘ মৃত্যুরে জন্য কর্তৃপক্ষের অব্যবস্থপনাকে দায়ি করেছে প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া। এএফপিকে তারা জানিয়েছে, এই বাঘগুলো যেভাবে জীবন কাটিয়েছে, ঠিক সেভাবেই কষ্টের মধ্যে মৃত্যু হয়েছে তাদের। এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে পর্যটকদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ তাদের।

টাইগার কিংডম নামের এই চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য বাঘ স্পর্শের অনুমতি দেওয়া হয়েছিল। সেইসাথে বাঘের সঙ্গে ছবি তোলার সুযোগ দিয়ে বিজ্ঞাপনও দিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী জানায়, ‘অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে’ ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর