ঈদের ঘোষণা দিল যে ৩ দেশ

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের অপেক্ষায় আছেন বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম ধর্মাবলম্বীরা। রোজার ঈদের তারিখ জানতে বিশ্বব্যাপী আগ্রহের মাঝেই তুরস্ক, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর জানিয়ে দিল, তাদের দেশে কবে উদযাপিত হবে ঈদ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

তুরস্ক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ২০ মার্চ দেশটিতে রোজার ঈদ উদযাপন করা হবে। দেশটির কর্তৃপক্ষ ধারণা করছে, বৃহস্পতিবার সন্ধ্যায় (১৯ মার্চ) তুরস্কের আকাশে দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। সেক্ষেত্রে ঈদ হবে তার পরদিন শুক্রবার।

এদিকে, সিঙ্গাপুর সরকারও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২১ মার্চ শনিবার। অর্থাৎ, সেখানে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি আগামী ২০ মার্চ, শুক্রবার। সে হিসেবে এবার সিঙ্গাপুরে ৩০টি রোজা পালিত হবে। 

অস্ট্রেলিয়াতে ঈদুল ফিতর উদযাপন হবে আগামী ২০ মার্চ, শুক্রবার। দেশটির ফতোয়া কাউন্সিল আজ এই ঘোষণা দিয়েছে। তাঁদের হিসেব অনুযায়ী, চলতি হিজরি সালের রমজান মাস শেষ হবে ১৯ মার্চ, বৃহস্পতিবার। ফলে শাওয়াল মাস শুরু হবে তার পরদিন ২০ মার্চ, শুক্রবার, এবং সেদিনই রোজার ঈদ উদযাপন করবেন অস্ট্রেলিয়ার ইসলাম ধর্মাবলম্বীরা।

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে আজ শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এএফপি। 
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার...
বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়মে আরও কড়াকড়ির ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা আর তাঁদের সঙ্গে পরিবারকে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর