তুরস্কে ফের বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ৫ 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত হলো তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ আরোহীর সবাই নিহত হয়েছেন।

প্রশিক্ষণ ফ্লাইটের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়টার্স জানিয়েছে এ খবর। 

মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পরই প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এ/এস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টারগুলো সেনা পরিবহণের কাজে ব্যবহৃত হয়। এর আগে, ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-সেভেনটি সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত হন।

মতবিরোধের জেরে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা। রোববার তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করে ইউরোপীয়...
বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিধর দেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর এ ঘোষণা দিয়েছে।
আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ রাখার চার ঘণ্টা পর চলাচলের অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায়...
আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ...
খাদ্যপণ্যের মান যাচাইয়ে দেশে তিনটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ইস্যুতে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে...
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর