জ্বালানি বিতরণে যে পদ্ধতি ব্যবহার করছে শ্রীলঙ্কা 

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

চলমান জ্বালানি সংকটের মধ্যে কিউআর কোডভিত্তিক ‘ন্যাশনাল ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করেছে শ্রীলঙ্কা। দেশটির সরকার জানিয়েছে, জ্বালানি মজুতের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই পদ্ধতি চালু করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ব্যবস্থায় বৈধ কিউআর কোড আছে এমন যানবাহনগুলোই কেবল জ্বালানি পাবে। এ ছাড়া যানবাহনের ধরন অনুযায়ী সাপ্তাহিক জ্বালানি কোটা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত কোটা অনুযায়ী, একটি মোটরসাইকেল সপ্তাহে পাবে ৫ লিটার, ব্যক্তিগত গাড়ি ও থ্রি-হুইলার পাবে ১৫ লিটার, মিনি ট্রাক ৪০ লিটার, বাস ৬০ লিটার এবং ট্রাক-লরি সর্বোচ্চ ২০০ লিটার জ্বালানি পাবে।

কিউআর কোডভিত্তিক ব্যবস্থা যেভাবে কাজ করে এই ব্যবস্থায় স্ক্যানযোগ্য কিউআর কোড ব্যবহার করে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। এ জন্য গাড়ির মালিকদের একটি সরকারি পোর্টালে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং গাড়ির তথ্য দিয়ে নিবন্ধন করতে হয়। নিবন্ধন শেষে গ্রাহক একটি ‘ইউনিক’ কিউআর কোড পান। এই কোড ব্যবহার করেই ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়।

এই কোড স্ক্যান করে সংশ্লিষ্ট যানবাহনের জ্বালানি গ্রহণসংক্রান্ত সব তথ্য জানতে পারে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত জ্বালানি নেওয়ার কোনো সুযোগ নেই।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশ দুটির সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে সমুদ্রপথে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর